সোমবার , ৪ নভেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫২
আজকের সর্বশেষ সবখবর

ফয়েজের নিয়োগ বাতিল ,সিলেটের নয়া পিপি আশিক উদ্দিন

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ৪, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে এডভোকেট মো: আশিক উদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে। এ পদে পূর্বে নিয়োগপ্রাপ্ত এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ আদেশ বাতিলপূর্বক তাঁকে (এডভোকেট আশিক) এ পদে নিয়োগ হয়েছে। সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে গত ৩১ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও সলিসিটর উইংয়ের উপ-সলিসিটর(জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে বলা হয়, ‘দি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ৪৯২ এবং দি লিগ্যাল রিমেম্ব্রেঞ্চার ম্যানুয়েল, ১৯৬০-এর চ্যাপ্টার টু এর প্যারাগ্রাফ সিক্সের এর রুল ১৭ এর বিধানমতে সিলেট জেলার জেলার জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে জনাব আশিক উদ্দিনকে তাঁর পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্র্রেটের প্রতিবেদনপ্রাপ্তি সাপেক্ষে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হলো। এই সাথে গত ১৬ অক্টোবর অপর এক আদেশে এ পদে নিয়োগপ্রাপ্ত ফয়েজ উদ্দিনের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো।’
এডভোকেট আশিক উদ্দিন ১৯৮৬ সালের ১৩ নভেম্বর আইনজীবী হিসেবে আইন পেশায় যোগ দেন। তিনি সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নারী ও শিশু আদালতের সাবেক স্পেশাল পিপি, কৃষকদল সিলেট জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত পিপি এডভোকেট মো: আশিক উদ্দিন দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।