সোমবার , ১৯ জুন ২০২৩, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পেলেন না আফতাব

ডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৩ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রার্থিতা ফিরে পেলেন না আফতাব

সিলেট সিটি কর্পোরেশন ( সিসিক) নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের প্রতিপক্ষ প্রার্থীর বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কারণে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (১৪ জুন) বিকেলে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের পর প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্থ হন তিনি।

সোমরার (১৯ জুন) বিকালে শুনানি শেষে নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রাখেন উচ্চ আদালত। ফলে ২১ জুন অনুষ্ঠেয় নির্বাচনে ঘুড়ি প্রতীকের এই প্রার্থীর ভোট করা হচ্ছে না।

আরও পড়ুন : মধ্যরাত থেকে সিলেটে মোটরসাইকেল চলাচল নিষেধ

উল্লেখ, প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ বাড়ির সামনে অস্ত্র হাতে আফতাবের মহড়া দেওয়ার ছবি-ভিডিও সংবাদমাধ্যমে এসেছিল। ওই ঘটনায় নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন সায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ। আফতাব হোসেন খানের (ঘুড়ি প্রতীক) বিরুদ্ধে লোকজনসহ অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে সশস্ত্র মহড়া করার বিষয়ে অভিযোগ রিটার্নিং অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে ইসি তার প্রার্থিতা বাতিল করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।