প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানভাসীদের খবর নিয়েছেন। বন্যায় কেউ অভাব অনুভব করবে না, পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আছে। শেখ হাসিনা যতদিন বেচে থাকবেন ততদিন আপনারা শান্তিতে থাকবেন। বন্যার কারণে মানুষ দু:খে কষ্টে আছে, বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ, বন্যার সাথে আমরা যুদ্ধ করে চলছি।আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা ধৈর্য সহকারে বন্যা মোকাবিলা করব।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাইস্কুল এন্ড কলেজে কয়েকশতাধিক বন্যার্ত মানুষের মধ্যে নগদ টাকা ও শুকনা খাবার বিতরণকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক,ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, বুরুঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান, জুবায়ের, মেনন দেব, আব্দুল মোমিন, সাদিকুর রহমান খান, দিপংকর দেব শিবু প্রমুখ।
