মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দিলেন শ্রীমঙ্গলের চা-শ্রমিক সন্তুকী

মৌলভীবাজার প্রতিনিধি ::
আগস্ট ১৮, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহি চা-বাগানের নারী শ্রমিক সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চা-পাতা উপহার দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট বিভাগে চা-শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তিনি এই উপহার তুলে দেন।

চা-বাগান শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের চা-বাগান শ্রমিকদের মধ্যে বেসরকারি খাতের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের সহায়তায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০ জন চা-শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সন্তুকী রায় চা-শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চা-পাতা উপহার দেন।

প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যারা এ ধরনের কাজ করতে চায়, সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের মধ্যে মোট ২০ হাজার রেইনকোট বিতরণ করা হবে।

এর মধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) ১০ হাজার, শেভরন বাংলাদেশ ৫ হাজার এবং পাণ্ডুঘর গ্রুপ ৫ হাজার রেইনকোট দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।