শনিবার , ১৩ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৫
আজকের সর্বশেষ সবখবর

পূবালী ব্যাংকের সিলেট অঞ্চলের প্রথম মহিলা এজিএম হলেন মাকসুদা

সিলেটের সকাল রিপোর্ট:
জানুয়ারি ১৩, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পূবালী ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের প্রথম মহিলা সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোসা. মাকসুদা বেগম। সম্প্রতি ব্যাংক কর্তৃপক্ষ তাকে এই পদোন্নতি প্রদান করেন।
এজিএম হিসেবে পদোন্নতি লাভের পর আগামী ১৪ জানুয়ারি রোববার থেকে তিনি পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখার ম্যানেজারের দায়িত্বভার গ্রহণ করবেন। বিগত ৩ বছর তিনি পূবালী ব্যাংক পিএলসি পাঠানটুলা শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। এর আগে মোসা. মাকসুদা বেগম পূবালী ব্যাংক পিএলসি শাহপরান শাখায় ৩ বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেন। শাহপরান শাখার দায়িত্বভার গ্রহণের আগে তিনি ৩ বছর পূবালী ব্যাংক পিএলসি শাহী ঈদগাহ শাখার ম্যানেজার হিসেবে ৩ বছর দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য মোসা. মাকসুদা বেগম হচ্ছেন ইংল্যান্ডের টেলিভিশন চ্যানেল এস এর সিলেট অফিসের চীফ রিপোর্টার সাংবাদিক মঈন উদ্দিন মনজুর সহধর্মিণী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।