শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৮
আজকের সর্বশেষ সবখবর

পুর্ব বিরোধের জেরে বৃদ্ধের উপর হামলার অভিযোগ : মামলা নেয়নি পুলিশ

ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে পূর্ব বিরোধের জের ধরে এক বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠছে। গত ১৫ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টায় নগরীর এয়ারপোর্ট থানাধিন সুবিদবাজার বনকলাপাড়াস্থ এলাকায় এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম তোতা মিয়া (৬৭)। তিনি ঐ এলাকার মৃত ইব্রাহিম আলীর পুত্র ও তাদের স্থায়ী ঠিকানা মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার আলালপুর গ্রামে। ঘটনার সময় গুরুতর আহত অবস্থায় তাকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারী) এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরীর সুবিদবাজার বনকলাপাড়ার বাসিন্দা তোতা মিয়ার সাথে জালালাবাদ থানাধিন হাউসা মীরপুর গ্রামের লিলু মিয়ার পূর্ব বিরোধ রয়েছে। ২০২৩ সালে লিলু মিয়ার মেয়ে নাহিদা ইয়াসমিনকে ভালবেসে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন তোতা মিয়ার ছেলে তানিম আহমদ অপু। এই ঘটনায় ছেলেকে জেল খাটতে হয়েছে। আদালতের নির্দেশে তারা সংসার চালিয়ে যান। বর্তমানে তানিম আহমদ অপু স্ত্রীসহ যুক্তরাজ্যে অবস্থান করছেন। পূর্ব বিরোধের জের ধরে গত ১৫ ফেব্রুয়ারি (রোববার) বিকেল ৪টার সময় লিলু মিয়া ও তার দুই ছেলে কয়েকজন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তোতা মিয়ার উপর হামলা চালায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তোতা মিয়াকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেন। ৫ দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করার পর গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারী) এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে ।

 

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আলী জানান, মারামারির একটি অভিযোগ পেয়েছি ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

তোতা মিয়া বলেন, থানায় অভিযোগ দায়ের করলেও থানা কর্তৃপক্ষ আমার মামলাটি গ্রহণ করতে অনাগ্রহতা দেখাচ্ছে। অভিযুক্ত লিলু মিয়া এলাকার বিএনপির প্রভাবশালী নেতা হওয়ায় থানা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা নিতে চাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।