মেট্রোপলিটন ইউনিভার্সিটির পিঠা উৎসব শুরু হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্ট ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাস। মঙ্গলবার সকাল ১০ টায় কেন্দ্রীয় খেলার মাঠে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম। পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও ট্রেজারার প্রফেসর ড. তাহের বিল্লাল খলিফা অতিথিদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার তারেক ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মোঃ ইমরান উদ্দিন, ইংরেজী বিভাগের প্রধান ড. রমা ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মাহফুজুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান চৌধুরী নওশাদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, অর্থনীতি বিভাগের প্রধান গোলাম মুক্তাদীর, পরিচালক (অর্থ) ইনামুল হক, আইআইকিউসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায় ও পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক ড. ঊর্মি ঘোষ প্রমূখ।
উল্লেখ্য উক্ত পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ২০ টি স্টল স্থান পায়।-
