বুধবার , ২৩ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৮
আজকের সর্বশেষ সবখবর

পাঠানটুলা এলাকা থেকে পরিত্যক্ত স্থান থেকে ১টি ১২ বোর শর্টগান উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ২৩, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় পরিত্যক্ত স্থান থেকে থেকে ১টি ১২ বোর শর্টগান উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ অক্টোবর) মধ্যরাতে নগরের পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নং বাসার পাশ থেকে এটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত বুধবার মধ্যরাতে সিলেট নগরের লন্ডনী রোড এলাকার বিভিন্ন স্থানে অভিযানকালে পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নং বাসার দক্ষিণে বাউন্ডারী দেয়ালের পার্শ্ব থেকে পরিত্যক্ত সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত মোড়ানো অবস্থায় কালো রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ১টি সক্রিয় টিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শর্টগান উদ্ধার করা হয়। যার বাট সহ দৈর্ঘ্য ৩ ফুট ০৯ ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি। শর্টগানের বাটের বাম দিকে কাগজের স্টিকারে ইংরেজীতে MAVERICK MADE IN THE USA এবং ওপেনিং লিভার এর নিচে লোহার অংশে খোদাইকৃত TR12103496 লিখা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।