বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:১০
আজকের সর্বশেষ সবখবর

পাঠাওয়ের মালামাল ডেলিভারি করতে গিয়ে মানিকপীর টিলায় যুবক খুন

সিলেটের সকাল রিপোর্ট
জুন ৬, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পাঠাওয়ের মালামাল ডেলিভারি করতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের মানিকপীর টিলায় এই ঘটনা ঘটে।

নিহত আবুল হাসান সাবিল (২৬) সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিমুলের ছেলে। তিনি সিলেট নগরের ইলেকট্রিক সাপ্লাই রোডে থাকতেন।

মানিকপীর টিলা কবরস্থানের এক নিরাপত্তাকর্মী জানান, ‘উপর থেকে হঠাৎ এক বয়স্ক লোক জানায় যে উপরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পাই। আশপাশের লোকজন তাদের জানিয়েছেন দুই যুবকের মারামারিতে তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তার মামা কাজ করতো পাঠাওয়ে। তার মামার কিছু মালামাল ডেলিভারী করার জন্য সে গিয়েছিল। মানিকপীর টিলার কাছে যাওয়ার পরে তার কাছ থেকে মালামাল ছিনতাই করে নিয়ে গেছে ও তাকে খুন করেছে। আমরা চেষ্টা করছি কারা এটার সাথে জড়িত, সেটা খুঁজে বের করার জন্য। তার লাশ ওসমানীর মর্গে আছে। ঘটনাস্থল থেকে পাঠাও কুরিয়ার কাজে ব্যবহার করা সাইকেল ও তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরি উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।