বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০
আজকের সর্বশেষ সবখবর

পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩ এর উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
মে ১৮, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

#অংশ নিচ্ছে ৫০টির অধিক দেশী-বিদেশী প্রতিষ্ঠান

ঢাকা, মে ১৮, ২০২৩- রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের বলরুমে আজ শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রমণ ও পর্যটন মেলা ‘এয়ার এস্ট্রা ঢাকা মার্ট ২০২৩’। ঢাকা ট্রাভেল মার্টের ১৮তম আসরটি আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদশ মনিটর।

বেসরকারী খাতের এয়ারলাইন এয়ার এস্ট্রা মেলাটির টাইটেল স্পন্সর। ইউএস- বাংলা এয়ারলাইন্স এবং ইস্টার্ণ ব্যাংক লিঃ (ইবিএল) যথাক্রমে প্রিমিয়াম স্পন্সর এবং ব্যাংকিং পার্টনার হিসেবে আয়োজনে সহায়তা করছে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার হাযনাহ্ধসঢ়; মোঃ হাশীম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, এয়ার এস্ট্রার প্রধান নির্বাহী ইমরান আসিফ, ইউএস-বাংলা এয়ারলাইন্সের পরিচালক (স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড ট্রান্সফরমেশন) মোঃ মাহবুব জাহান খান, ইস্টার্ণ ব্যাংক লিঃ এর হেড অফ কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্ণাল এফেয়ার্স জিয়াউল করিম, এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।

কাজী ওয়াহিদুল আলম বলেন, “বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সকল স্টেকহোল্ডারদের পারষ্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদানই আমাদের মূল উদ্দেশ্য। এক দিকে এই মেলাটি বিক্রেতাদের জন্য নিজস্ব পন্য ও সেবা প্রদর্শন ও প্রচারের একটি সুবর্ণ সুযোগ, তেমনি অন্যদিকে গ্রাহকদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী নিজের পছন্দ মতো সরাসরি সেবা ক্রয় করার অনন্য সুবিধা”।

তিনি আরো জানান এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশী-বিদেশী ৫০টির অধিক সংস্থা ও প্রতিষ্ঠান, ৬৫টি স্টল ও ৭টি প্যাভিলিয়ন তাদের পন্য ও সেবা প্রদর্শন করছে। অংশ গ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, য়ারলাইন, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সী, অনলাইন ট্রাভেল এজেন্সী, আর্থিক প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
অংশ গ্রহণকারী দেশগুলো হলো- ভারত, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমীরাত, এবং স্বাগতিক বাংলাদশ।

মেলা চলাকালীন অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ভিজিটরদের জন্য তাদের সেবা ও পন্যের ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশী ও বিদেশী গন্তব্যে এয়ার টিকিট, তারকা হোটেলগুলোতে রুম বুকিং, ভ্রমণ প্যাকেজ ইত্যাদি এই মূল্যছাড়ে অন্তর্ভূক্ত।

আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি ভিজিট করা যাবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০টাকা।

প্রতিদিন প্রবেশ কুপনের ওপর র‍্যাফেল ড্র আয়োজন করা হবে। র‍্যাফেল পুরষ্কারের মধ্যে থাকবে কায়রো, দুবাই, মালে, ব্যাংকক, কলকাতা, কক্সবাজার, সিলেট, চট্রগাম ভ্রমণের জন্য এয়ার টিকিট, তারকা হোটেলে রাত্রীযাপন এবং ফ্রি লাঞ্চ/ ডিনার ইত্যাদি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।