সোমবার , ২৯ জুলাই ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫১
আজকের সর্বশেষ সবখবর

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু বুধবার

ডেস্ক রিপোর্ট
জুলাই ২৯, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পরমারাধ্য গুরুদেব নিত্যলীলায় প্রবিষ্ঠ পরমপূজ্যপাদ প্রভুপাদ শ্রীশ্রী ব্রজ কিশোর গোস্বামী মোহন্ত মহারাজের তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার এই মহোৎসব সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকার বি-৫৭নং এর পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় শুরু হবে। মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ, পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে- আগামী বুধবার সন্ধ্যা ৭টায় শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও রাত ৮টায় শুভ অধিবাস হবে। এটি পরিবেশনা করবেন বিনোদ বিহারী দাস।

বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় ভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
নামসুধা পরিবেশন করবেন- পনিটুলার শ্রীশ্রী মহাপ্রভু সংঘের বিনোদ বিহারী দাস, সুনামহগঞ্জের শচীন্দ্র সূত্রধর; বালাগঞ্জের রূপম ধর; মৌলভীবাজারের রুবেল দাস ও জগন্নাথপুরের রাজীব কুমার দে।

আর শুক্রবার দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, কীর্ত্তন সমাপন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য নগরের পল্লবী আবাসিক এলাকার পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ, পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ১০৮ নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।