শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৩৪
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ: সিইসি

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেওয়া হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছ, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।

এসময় নির্বাচন কমিশনের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।