মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

নিজের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন ড. মোমেন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার দুপুরে সিলেট নগরের ধোপাদীঘিরপাড়স্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে নির্বাচন কার্যালয়টি উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান আলোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের সঞ্চালনায় সভায বক্তব্য ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।