নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা নিয়ে সিলেটে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর সোমবার সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সেমিনার। ‘ অপরচুনিটি এন্ড চ্যালেঞ্জেজ ফর বাংলাদেশী স্টুডেন্ট টু স্টাডি ইন নিউজিল্যান্ড এন্ড অস্ট্রেলিয়া’ শীর্ষক এ সেমিনারে মূল বক্তা থাকবেন নিউজিল্যান্ডের স্বনামখ্যাত অকল্যান্ড ইন্সটিটিউট অব স্টাডিজের অধ্যাপক ড. এরশাদ আলী জেপি। ইমিগ্রেশন সেবাদানকারী প্রতিষ্ঠান গোয়িং গ্লোবাল এ সেমিনারের আয়োজন করেছে। এতে আগ্রহী শিক্ষার্থী বিশেষ করে যারা নার্সিং পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তাদের উপস্থিতি কামনা করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ-০১৭৪৮-৭০৫৩০৭(মোবাইল)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
