সোমবার , ৩০ অক্টোবর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০১

না ফেরার দেশে শাহী ঈদগাহের মোতওয়াল্লী জহির বখত

সিলেটের সকাল রিপোর্ট:
অক্টোবর ৩০, ২০২৩ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

নগরীর কাজিটুলা মক্তবগলি এলাকার বাসিন্দা, সিলেট নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ও কাজিটুলা জামে মসজিদের মোতোওয়াল্লি জহির বখত আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধিন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি এক ছেলে এবং এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার দুপুর ২টায় শাহী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জহির বক্স এর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন-পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।