রবিবার , ৮ অক্টোবর ২০২৩, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৩
আজকের সর্বশেষ সবখবর

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৩ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ি সারা দেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট সিটি কর্পোরেশনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ পালিত হয়েছে । রোববার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ‘জন্ম-মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’ এই  প্রতিপাদ্য নিয়ে র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে এসে শেষ হয়।

পরে সিলেট সিটি করপোরেশনের সভা কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, শূন্য থেকে ৪৫ দিনের শিশুদের জন্মনিবন্ধন করানোর ব্যাপারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠি যাতে জন্ম নিবন্ধন করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে বিধিমতো সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে সিসিকের ওয়ার্ড সচিবগণ এবং স্বাস্থ্য কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি , প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ, সিসিকের বিভিন্ন বিভাগ-শাখা কর্মকর্তাগণ এবং ওয়ার্ড সচিববৃন্দ।

প্রসঙ্গত, সিলেট সিটি কর্পোরেশনে এ যাবৎ ৭ লাখ ৭৬ হাজার ৬ শত ৫১ জন নাগরিকের জন্ম নিবন্ধন এবং ৪ হাজার ৩৫ জন নাগরিকের মৃত্যু নিবন্ধন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।