সিলেট-৪ আসন থেকে টানা ৪ বার ও সাতবারের নির্বাচিত এমপি ইমরান আহমদের সাথে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও সূধীজনেো শুভেচ্ছা বিনিময় করেন। রোববার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত এমপি ইমরান আহমদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনা গড়তে দেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগই শুধুমাত্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করছে৷ দলকে সু-সংঘটিত করে রাখতে হবে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভিতর যাতে কোন্দল সৃষ্টি না হয় সে দিকে লক্ষ রেখে একসাথে সকল উন্নয়ন করা সম্ভব না হলেও ধারাবাহিকভাবে সকল সমস্যা সমাধান ও উন্নয়ন হবে এ জন্য সময়ের অপেক্ষা করতে হবে।
তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করায় সিলেট-৪ আসনের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, আইন বিষয়ক সম্পাদক এড আজমল আলী, উপ- দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ জাহাঙ্গীর আলম ও অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ফয়জুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাজীম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলী সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, রুপক চন্দ দাস, পূর্ব ইসলাম পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেন ও সাধারণ সম্পাদক মতিউর রহমান, যুবলীগের নেতা ফরিদ মিয়া, আজীর উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
