সোমবার , ৩ জুন ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

নগরে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে স্মারকলিপি প্রদান

সিলেটের সকাল রিপোর্ট
জুন ৩, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের জলাবদ্ধতা নিরসনে বাস্তবভিত্তিক সুদুরপ্রসারী কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে সিলেট কল্যাণ সংস্থা, সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মো. রমজান আহমদ শাকিল, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার সম্পাদক মো. ফুজায়েল আহমদ, সহ-প্রচার সম্পাদক শাহীন আহমদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সহ-সভাপতি তোফায়েল আহমদ, সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক মখছুছুর রহমান, হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলী জাবেদ মান্না ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মো. রনি আলম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) এর আধ্যত্মিক স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেটে বর্ষকাল ও শীতকালে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রাপ্ত থেকে অসংখ্য পর্যটক সিলেট মহানগরী ও বিভাগে বেড়াতে আসেন। পর্যটকরা নগরীতে হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরাণ (রহঃ) মাজার জিয়ারত সহ পর্যটন কেন্দ্র ভ্রমন করেন। কিন্তু বর্ষকালে নগরীতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এসময় রাস্তায় চলাচলে ব্যাপক প্রতিকুলতায় পড়তে হয়। জলাবদ্ধতার মধ্যে হাঁটাচলা করা দুঃসাধ্য। নগরীর প্রায় এলাকাতেই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় ও পানি জমাট বাধা থাকে দীর্ঘসময়। তৎসময় নগরীর বহমান নালা দিয়ে পানি নিস্কাশন যতটুকু হওয়ার কথা তা হয়না। এতে জলাবদ্ধতা রাস্তায় জমে থাকে। সিলেট নগরের বেশিরভাগ সড়কের জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতিবার সংস্কারের কারণে উঁচু হচ্ছে সড়ক। ফলে অনেক বাসাবাড়ি, দোকান, মার্কেট সড়কের নিচে পড়ে যাচ্ছে। এতে বৃষ্টি হলেই এসব বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে। সিলেট নগরীর মধ্যে সুরমা নদী বহমান। নদীতে পাহাড়ী ঢলে পানি বাড়লে নগরীতে পানি প্রবেশ করে বন্যার আশষ্কা তৈরী হয়। তাই নদীকে উপলক্ষ্য করে নদী খনন ও শহর রক্ষা বাঁধ তৈরী করা সময়ের দাবি। জনদুর্ভোগ লাঘব ও জলাবদ্ধতা নিরসনে আপনার সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহন করতে আমরা সিলেট মহানগরবাসী আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।