রবিবার , ২৬ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০০
আজকের সর্বশেষ সবখবর

দেশে প্রথম তারবিহীন চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন শাবি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে প্রথম তারবিহীন চার্জিং বৈদ্যুতিক যান উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মেশিন ল্যাবে এ উদ্ভাবনের পরীক্ষণ সম্পন্ন করেছেন এ দলটির শিক্ষার্থীরা।

রবিবার (২৬ নভেম্বর) বিকালে উদ্ভাবনকারী দলের পরিদর্শক এবং পরামর্শক সহযোগী অধ্যাপক ড. ইফতে খাইরুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ভাবিত যানটির সম্পর্কে জানতে চাইলে. ইফতে খাইরুল আমিন বলেন, যানটিতে উচ্চ ফ্রিকুয়েন্সি সম্বলিত ইনভার্টার টেকনোলজি, ব্যাটারি ম্যানেজমেন্টে সিস্টেম, ভোল্টেজ নিয়ন্ত্রক ব্যবস্থা, কিলো হার্জ রেঞ্জ রেজন্যান্ট কাপলিং, সিরিজ সিরিজ কম্পেন্সেটিং নেটওয়ার্ক, ভুল সংযোগ প্রতিরোধী টেকনিক, প্রোটেকশনের ব্যবস্থাসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তির বিশেষত্ব রয়েছে। ৪০ শতাংশেরও বেশি কার্যদক্ষতা রয়েছে এই যানটিতে। যানটি উদ্ভাবনের পর শিক্ষার্থীরা এই যান চালিয়ে পরীক্ষা করে দেখেন। এটি তারা সফলভাবে চালাতে সক্ষম হন।

ড. ইফতে খাইরুল আরো বলেন, আমাদের দেশে এখনো তারবিহীন বৈদ্যুতিক যানের ব্যবহার শুরু হয় নি। তবে উন্নত বিশ্বে এটির ব্যবহার আছে। অদূর ভবিষ্যতে এ যান এর ব্যবহার বাংলাদেশে শুরু হতে পারে। তখন আমাদের উদ্ভাবন দেশের ভিতরে আরো প্রসারতা বৃদ্ধি পাবে বলে মনে করছি। তিনি আরো বলেন, এই উদ্ভাবন আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন একটি বড় অর্জন। তেমনি বাংলাদেশের অগ্রগতিতে বড় একটি মাইলফলকও বটে।

উদ্ভাবিত প্রজেক্টের দলের সদস্যরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট সম্পন্ন করা শিক্ষার্থী মো. নাহিদ ইসলাম, মো. কবির হাসান ও আজম জামান এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজওয়ান জাকারিয়া, মো. রিফাত হোসেন, আবির মাহমুদ, মো. সাজ্জাদ হোসাইন, মো. ইরফান উদ্দিন আহমেদ মেহেদী ও মো. তাওসিফুল আলম। এছাড়া এ প্রজেক্টের পরিদর্শক এবং পরামর্শক ছিলেন বিভাগটির সহকারী অধ্যাপক নাফিস ইমতিয়াজ রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।