শনিবার , ২০ জানুয়ারি ২০২৪, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫১

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

মৌলভীবাজার প্রতিনিধি ::
জানুয়ারি ২০, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঘন কুয়াশা মেঘলা আকাশ ও হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছেন চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মানুষ।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এখানে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক বিপ্লব দাশ জানান, ‘আজ শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমতে পারে। এখানে মাঝারি শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা কম থাকলেও মৌলভীবাজারের সকাল থেকে সূর্যের দেখা মিলেছে। সঙ্গে রয়েছে হিমেল বাতাস।’

এদিকে ঠান্ডার সঙ্গে হিমেল বাতাসের কারণে বিপাকে পড়েন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। বিশেষ করে চা বাগানগুলোয় শীত উপেক্ষা করে সকালে কাজে বের হতে দেখা গেছে চা শ্রমিকদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।