শনিবার , ৪ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

দেশের প্রচলিত আইনে জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টার বিচার: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ৪, ২০২৩ ৭:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশের প্রচলিত আইনেই জো বাইডেনের কথিত উপদেষ্টা আরেফির বিচার হবে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ঐ লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়তো তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে-যোগ করেন মন্ত্রী।
শনিবার (৪ নভেম্বর) সকালে সিলেটের আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এর আগে তিনি ইউনিমার্ট কমপ্লেক্স ঘুরে দেখেন।
মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ তারিখ শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হমলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানান মন্ত্রী। এছাড়া বিএনপি নেতাদের প্রতি সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।