পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জ। কারণ আপনারা জানেন যারা আমাদের অপজিশন, তারা নির্বাচনকে নস্যাৎ করার জন্য যা যা করার, তা আগের মতো করতেছে। এই আগুন সন্ত্রাস, মানুষ হত্যা, হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তা প্রত্যাহার করেছে। দেশের সম্পদকে তারা ধ্বংস করছে। সেজন্য দলে দলে এসে ভোট দিয়ে তাদের প্রমাণ করুন, তাদের সাথে দেশবাসী নেই। তারা নালিশ পার্টি হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সাথে নেই। এই নির্বাচনে আমাদের এটি একটি বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, যে আমরা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করে পৃথিবীকে একটা আদর্শ নির্বাচন করেছি, সেটা প্রমাণ করে দেখাবো। আমরা একটা স্বচ্ছ-সুন্দর নির্বাচন করবো। যেখানে কোনোধরনের সংঘাত হবে না। এবং সেইটা সম্ভব হবে আপনাদের পজিশনে। আপনারা আমার দলের খুঁটি। আপনারা চাইলে আমরা সেটা অর্জন করতে পারবো। আমাদের বড় চ্যালেঞ্জ একটি আগামী ৭ই জানুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে। সেখানে দলে দলে লোকসমাগম করে ভোটকেন্দ্রে লোক নিয়ে এসে ভোট দিতে হবে। পৃথিবীর অনেক দেশের লোক এই সিলেট-১ আসনের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে লক্ষ্য করবো এক আসনে যেন আমরা যথেষ্ট ভোট ফেলতে পারি। তাহলে আমরা আপনারা আপনাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন তাদের সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।
তিনি আরও বলেন, আমার সেন্টারে সবাইকে নিয়ে আসতে, সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিয়ে বিশ্বকে প্রমাণ করবো আমরা পারি, আমরা বিজয়কে আনতে পারি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন। কালকে যেন আমরা একটি ভালো শো’ দেখাতে পারি। আগামীকাল বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল করবেন। বঙ্গবন্ধু কন্যা দেশে অভাবনীয় সাফল্য দেখিয়েছেন। আমাদের জেলায়ও বড় বড় প্রকল্প করেছেন। আমার ঢাকা-সিলেট ছয়লেনের কাজ শুরু হয়েছে। সিলেট-তামাবিল ছয়লেন কাজ শুরু হয়েছে, কুমারগাঁও বাদাঘাট সড়কের কাজ অগ্রসর হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাজ চলমান রয়েছে। শেখ হাসিনার কারণে এই উন্নয়ন হয়েছে। আমাদের এই অবকাঠামো শেখ হাসিনার জন্য হয়েছে। আপনারা আমাকে সমর্থন দিয়েছেন বলে আমি আবার নৌকা প্রতীক পেয়েছি। আপনারা আগেরবার জয়ী করেছেন বলে আমি কিছু কাজ করার সুযোগ পেয়েছি। আশা করি এইবারও আপনারা আমাকে কাজ করার সুযোগ দিবেন।
