মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ৭, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে বাংলাদেশি ১০ নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারত। অনুপ্রবেশের দায়ে ভারতের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে মঙ্গলবার দুপুরে  বিএসএফ ও বিজিবি’র উপস্থিতিতে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- রাজশাহীর বোরগাছির বশির আহমেদ (২০), মানিকচরের আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়ার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়ার সাজাদ (২১), রুবেল মিয়া (৩৫), আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দির মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুরের রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়ার জাহিদুল ইসলাম (২৪) ও কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ ও সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে আটক হয়েছিলেন। ভারতের তোবা কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ বজলুর রশিদ জানান, বিজিবি, বিএসএফ এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে ১০ বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের নিজেদের আত্মীয়-স্বজনের জিম্মায় দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।