শনিবার , ৬ জানুয়ারি ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৮
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা সিটি কলেজে ভোট দেবেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৪ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রী বিটের এসবি পাসধারী প্রত্যেক মিডিয়ার একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে কাভারেজের জন্য থাকতে পারবেন বলেও জানানো হয়।

এর আগে ৩ জানুয়ারি পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।