ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন। এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রশিবিরের নেতারা।
এদিকে একই জোট থেকে জাতীয় নাগরিক পার্টি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইতোমধ্যে মনোনয়ন দিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
