সোমবার , ১০ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

টিলা ধস: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

সিলেটের সকাল রিপোর্ট ::
জুন ১০, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়া একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। নিহতরা হলেন- করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ছয় মাস বয়সী শিশুসন্তান তানিম।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, ভোর ৬টার দিকে টিলা ধসে একটি আধাপাকা বাড়ির ওপরে পড়ে। এতে পাঁচজন মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে সেনাবাহিনীর উদ্ধারকারী দলও উদ্ধারকাজে যুক্ত হয়।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ভোরে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এতে দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়েন। দুই জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও তিনজনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।