শনিবার , ৩ মে ২০২৫, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪৩
আজকের সর্বশেষ সবখবর

জোবায়দা রহমানকে নিয়ে সিলেটে বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আগ্রহ

সিলেটের সকাল রিপো র্ট:
মে ৩, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ৫ মে একই বিমানে দেশে ফিরছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, সিলেটের বনেদি পরিবারের সন্তান ডা: জোবায়দা রহমান। খালেদা জিয়ার পাশাপাশি তাকে ঘিরেও বিএনপি নেতা-কর্মীদের ব ্যাপক আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। এ নিয়ে অনেকে সোস্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন।
মিডিয়ার সাথে আলাপকালে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘ইনশাল্লাহ ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি যে, সঙ্গে উনার দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।’
স্বাগত জানাতে প্রস্তুত সিলেট বিএনপি: দলের চেয়ারপাার্সন খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেট বিএনপি। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ম্যাডামকে স্বাগত জানাতে দলের নেতা-কর্মীদের বিমানবন্দরে উপস্থিত হবার নির্দেশনা দেয়া হয়েছে। তারা বলেন, দেশনেত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান।
এদিকে, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এক যুক্ত বিবৃবিতে বলেন, এই ঐতিহাসিক আগমন উপলক্ষে সিলেটজুড়ে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা। গণতন্ত্রকামী জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এ সফর। তিনি বলেন, এই গণজোয়ার হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ জনশক্তির প্রতিফলন, যা গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক রচনায় সহায়ক হবে।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন। প্রায় ৪ মাস পর মে তিনি দেশে ফিরছেন।
সোস্যাল মিডিয়ায় সাবেক ছাত্রদল নেতা, যুক্তরাজ্য প্রবাসী জাহেদ আহমদ লি খেছেন,
‘আগামী ৫ মে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকাল ৯ টায় সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করবেন।’
‘সাথে থাকবেন আমাদের বোন সিলেটের গর্ব, সিলেটের কৃতি সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর সহধর্মিণী ডা: জোবায়দা রহমান।’
৫ মে সোমবার সকাল ৯ টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সিলেটের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।