রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৩
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে ৫ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

সিলেটের সকাল রিপোর্ট:
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে ৫ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক মাসউদ আজহারকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাসউদ আজহার উপজেলার দরবস্ত এলাকার চাক্তা গ্রামের রাওজাতুল ইসলাম চাক্তা নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন।
গত বৃহস্পতিবার তার মাদ্রাসায় নতুন ভর্তি হওয়া এক শিশু শিক্ষার্থীকে সকালে একা পেয়ে কৌশলে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে।
পরের দিন শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে সে বিষয়টি তার মাকে জানায়।
রোববার সকাল ১০টায় ভিকটিম ওই শিশুটিকে নিয়ে তার মা জৈন্তাপুর মডেল থানায় আসেন।
ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চাক্তা গ্রাম থেকে ওই মাওলানাকে গ্রেফতার করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম ওই শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা কাতার প্রবাসী । ২০২৩ সালে অনুরুপ অভিযোগে ওই মাওলানাকে আটক করা হয়েছিল বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।