মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৪
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে বিদেশি মদ সহ ইউপি চেয়ারম্যান সহ আটক-৩

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ২৬, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিদেশি মদ সহ এক ইউপি চেয়ারম্যান সহ তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর বাজারের তামাবিল মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) ও সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৮)। হাবিবুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি।

জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কের ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশী চালায় পুলিশ। এ সময় কারে থাকা তিন ব্যক্তির নিকট থেকে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি সহ মোট ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।