বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:২৬
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ১ ট্রাক বালু জব্দ, আটক-৬, জরিমানা

জৈন্তাপুর প্রতিনিধি 
জানুয়ারি ২, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ১ ট্রাক বালু জব্দ, ৬জন আটক, ১টি ফেলুডার নষ্ঠ করা হয় এবং জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানাযায় ২ জানুয়ারী বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়াঘাট ও নিজপাট ইউনিয়নের সারী নদীর কামরাঙ্গীখেল স্কুল ঘাটে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী।

অভিযান চলাকালে তিনি আসামপাড়া এলাকায় ১ট্রাক বালু জব্দ করেন, ১টি ফেলুডার মেশিনের ইঞ্জিন বিনষ্ট করেন এবং ৩জনকে আটক করা হয়। অপরদিকে কামরাঙ্গীখেল স্কুল ঘাটে অভিযান পরিচালনা করে আরও ৩জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্যাট কার্যালয়ে মোবাইল কোর্ট বসিয়ে ৩জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর ৩জনকে মোট ৭হাজার টাকা জরিমানা আদায় পূর্বক মুছলেখার মাধ্যমে ৩জনকে ছেড়ে দেওয়া হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারি কমিশনার (এসিল্যাণ্ড) মিজ ফারজানা আক্তার লাভনী বলেন, জৈন্তাপুর উপজেলার রাংপানি, আসামপাড়া, শ্রীপুর এবং সারী ২, সারী ৩ এলাকায় ক্রমান্বয়ে অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।