শনিবার , ২০ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তাপুরে দুঘর্টনায় নিহত ৪ জনের দাফন ও দাহ সম্পন্ন, এলাকায় শোকের ছায়া

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
জানুয়ারি ২০, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর উপজেলাধীন সিলেট তামাবিল মহাসড়কের বাংলা বাজার সংলগ্ন ২নং লক্ষীপুর এলাকা নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে জৈন্তাপুর উপজেলা সদরের বিভিন্ন মহল্লার বাসিন্দা উপজেলা ছাত্রলীগের তরুন ৪ জন কর্মী নিহত হয়েছেন। দুঘর্টনার শিকার তরুন ছাত্রলীগ কর্মীদের মৃত্যুতে তাদের পরিবার সহ জৈন্তাপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলা সদরের (নিজপাট) ইউপি’র জৈন্তাপুর সরকারি স্কুল সংলগ্ন তোয়াসি হাটির বাসিন্দা ছাত্রলীগ নেতা নেহাল পাল (২৫), কমলা বাড়ির জুবায়ের আহসান(২৪), বড় পুকুরপাড় পানিয়ারা হাটির মেহেদী হাসান তমাল (২২) ও জাঙ্গাল হাটির আলী হোসেন সুমমন (২৩) মৃত্যুবরণ করেছেন।

১৯ জানুয়ারি-২০২৪ইং শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুঘর্টনা ঘটে । শনিবার দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে নিহত ৩ জনের এক।সাথে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার চার বন্ধু প্রাইভেট কার নিয়ে জাফলং যাওয়ার পথে উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরে বাংলা বাজার এলাকার ২নং লক্ষীপুর নামক স্থান নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদের পানিতে পড়ে দুঘর্টনার শিকার হন। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ স্থানীয় জনতা তাদের-কে উদ্বার করেন। রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল ও হাসপাতালে নিয়ে আসার পর সামন্য সময়ের মধ্যে চার বন্ধু মৃত্যুবরণ করেন।

উত্তোজনা ছড়িয়ে পড়লে হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ ও দুটি গাড়িতে অগ্নীসংযোগ ও ভাংচুর করা হয়। ভাংচুর ও হামলার ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার মো: সাজেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম ( পিপিএম ), জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম সহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালে ভাংচুরে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: সালাহ উদ্দিন মিয়া জানিয়েছেন।

এদিকে দুপুর ২টায় জৈন্তাপুর রাজবাড়ি মাঠে নিহত ৩ জনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইমরান আহমদ, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য রনজিত কুমার সরকার, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য মো: গোলাপ মিয়া, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। নেতৃবৃন্দ তাদের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারে পক্ষে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহত জুবায়ের আহসানের পিতা জামাল উদ্দিন, আলী হোসেন সুমনের চাচাত ভাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, মেহেদী হাসান তমালের চাচাত ভাই মাস্টার মাসুক আহমদ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সমাজের নানা শ্রেনী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। পরে তাদের নিজ নিজ মহল্লার সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে। বিকেল ৪টায় নিজপাট সদরের শ্বাশানে নিহত অপর ছাত্রলীগ নেতা নেহাল পালের অন্তষ্টক্রিয়া সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।