বুধবার , ১০ জানুয়ারি ২০২৪, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৯
আজকের সর্বশেষ সবখবর

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খান জামাল গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১০, ২০২৪ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ঝেরঝেরিপাড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।

তিনি বলেন- আগের একটি নাশকতা মামলার আসামি ছিলেন আব্দুল আহাদ খান জামাল। ওই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ মে আরেকবার গ্রেফতার হন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।