আগামী ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণ ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি।
কর্মসূচি মধ্যে রয়েছে আাগামী ৩০ মে বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল, বিকেল ৪ টায় শহরতলীর সালুটিকর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও খাবার বিতরণ। এর পরদিন ৩১ মে দুপুর ১২টায় দক্ষিণ সুরমাস্থ রেলগেইট পয়েন্টে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিরতণ করা হবে।
কর্মসূচিসমূহ সফল করতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহাদাত বার্ষিকী উপলক্ষে দিবসটি যথাযথ মর্যাদায় অনুরুপ ভাবে পালন করার জন্য জেলার প্রতিটি উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি।
