বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৬

জাফলংয়ে নিষ্ক্রিয় করা হলো নদীতে পাওয়া মর্টারশেল

সিলেটের সকাল রিপোর্ট ::
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের নয়াগাঙ্গের পাড় এলাকায় পিয়াইন নদীতে বালু উত্তোলনকালে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া একটি মর্টারশেল ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নদী তীরে একটি ফাঁকা স্থানে মর্টারশেলটি ধ্বংস করে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বোম ডিসপোজাল ইউনিটের সিলেট মেট্রোপলিটন পুলিশের চৌকস কর্মকর্তা আবু বক্কর শাওন ছাড়াও সাথে ছিলেন এএসআই ইখতিয়ার উদ্দিন, এএসআই নজরুল ইসলাম, কনস্টেবল আলী আহমদ, কনস্টেবল এনামুল হক ও মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এর সদস্য কনস্টেবল ফেরদৌস আহমদ, কনস্টেবল ফাহাদ হাসান অপু, কনস্টেবল মুত্তাসিন এসময় উপস্থিত ছিলেন।

ধারণা করা হচ্ছে মর্টার শেলটি ব্রিটেনে তৈরি। এটি ট্যাংক ধ্বংসকারী একটি মর্টার শেল এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ ধরনের মর্টার শেল ব্যবহার করা হতো।

সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানার ১১নং মধ্য জাফলং ইউনিয়ন বিট কর্মকর্তা এসআই পিন্টু সরকার বলেন, কয়েকজন বারকি শ্রমিক কাজ করতে গেলে মর্টার শেলটি পায়, পরে গোয়াইনঘাট থানা পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম’র নেতৃত্বে আমরা মর্টার শেলটির আশপাশ নিরাপত্তায় রাখা হয়।

গতকাল উদ্ধারকৃত মর্টারশেল বোমা বিস্ফোরক টিম এসে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।