সিলেটের জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএজি বাবরকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএজি বাবর জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রামের মৃত আব্দুন নূর মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, এমএজি বাবরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নিলেও বাকি দুটি মামলায় জামিন নেননি। পরে রোববার ভোররাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এমএজি বাবরকে গ্রেপ্তার করা হয়। রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
