বুধবার , ২৯ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
মে ২৯, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জকিগঞ্জে আম কুড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গৌছ উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা দুজন সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টায় বাড়ির পাশের একটি গাছের নিচে আম কুঁড়াতে গিয়েছিল তারা দুজনে। আর এই আম গাছের পাশে একটি ডোবা ছিল। তখন হঠাৎ তারা পা পিছলে সেখানে পড়ে যায়। এটা পানিতে পূর্ণ ছিল বলে তারা বুঝতে পারে নি। সাঁতার না জানার কারণে তারা আর উপরে উঠতে পারে নি। তখন স্থানীয়রা তাদের মরদেহ সেখান থেকে উদ্ধার করেন। এর আগেই তারা প্রাণ হারান।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। তাদের লাশ দাফনের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।