বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২০
আজকের সর্বশেষ সবখবর

চোরাই পথে আসা চি‌নিবোঝাই ১৪ ট্রাক জব্দ

সিলেটের সকাল রিপোর্ট
জুন ৬, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় চিনির এ যাবতকালের সবচেয়ে বড় চালান জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টার দিকে সিলেটের জালালাবাদ থানা এলাকার উমাইয়াগাও থেকে অভিযান চালিয়ে ভারতীয় চিনি বোঝাইকৃত ১৪টি ট্রাক, একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ জানান, এসএমপি’র (সিলেট মেট্রোপলিটন পুলিশ) অভিযানে ১৪টি ভারতীয় চিনি বোঝাইকৃত ট্রাক জব্দ করা হয়। এখানে কত বস্তা চিনি রয়েছে তা গণনা চলছে। এ সময় একটা প্রাইভেটকার ও মোটরসাইকেল আটক করা হয়।

অভিযানের সময় চোরাচালানের সাথে জড়িতরা দৌঁড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।