শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:১০
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় খাসিয়ার গুলিতে কাওছার আহমদ নামে এক বাংলাদেশী যুবক খুন হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে এই ঘটনা ঘটে।

নিহত কাওছার আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, শুক্রবার দিবাগত-রাত ৯ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়ার রুসন আলীর ছেলে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমিত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি নিক্ষেপ করলে ঘটনাস্থলেই গুলির আঘাতে কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেলযোগে কাওছারের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরণ করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে এক দল পুলিশসহ গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কি ভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।