রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৮
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

গোয়াইনঘাট প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার শান্তিনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে আল আমিন (২৫) ও জৈন্তাপুর উপজেলার ২ নম্বর লক্ষ্মীপুর গ্রামের নুর মিয়া ওরফে নুরা মিস্ত্রির ছেলে মো. শাকিল আহমদ ইমন (৩০)। এ ঘটনায় সাইদুল ইসলাম নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন মোটরসাইকেল নিয়ে তামাবিল পয়েন্ট থেকে নলজুড়ি এবং ইমন ও সাইদুল মোটরসাইকেল নিয়ে জৈন্তাপুর থেকে জাফলংয়ে যাচ্ছিলেন। পথে তামাবিল-সিলেট মহাসড়কের তামাবিল পুলিশ ফাঁড়ির সামনে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এ সময় তিন মোটরসাইকেল আরোহীই আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কবলে পড়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।