বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৫, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দাশ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ১২ নং সদর ইউ/পি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন প্রমুখ।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই বিজ্ঞান মেলায় ১৯ টি বিভিন্ন ধরনের স্টল রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।