রবিবার , ১২ মে ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৮
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে মাইক্রোবাস চালক খুনের ঘটনায় গ্রেপ্তার-৫

সিলেটের সকাল রিপোর্ট
মে ১২, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে বাচ্চু আহমদ নামে এক মাইক্রোবাস চালক খুনের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের তোয়াইদ আলীর ছেলে শামছুল আরফিন রনি (৩০), মৃত তমরেজ আলীর ছেলে তোয়াইদ আলী (৫৫), আব্দুল মতিনের ছেলে মিনহাজ আহমদ (৩৮), তোয়াইদ আলীর স্ত্রী হাসনা বেগম (৪৫), শামছুল আরফিন রনির স্ত্রী লিজি বেগম (২৫)।

খুন হওয়া বাচ্চু আহমদ (৩৫) দত্তরাইল গ্রামের আকদ্দছ আলীর ছেলে।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সঙ্গে বাচ্চু আহমদের (৩৫) বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচাতো ভাই শামছুল আরফিন রনির দায়ের কোপে গুরুতর আহত হোন বাচ্চু। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে শনিবার দিবাগত মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে রোববার বাচ্চুর বোন পারুল বেগম বাদী হয়ে ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। রোববার বিকেলে ওই মামলায় আটককৃত আসামীদের গ্রেপ্তার দেখিয়ে হাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন বলেন, এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। রোববার বাচ্চুর বোন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ওই মামলায় তাদের আসামী দেখিয়ে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারী অভিযান অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।