সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৮
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে এক কমলার দাম ২ লাখ টাকা!

গোলাপগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিল চলাকালে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছ। গত শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. ফরিদ উদ্দিন। তিনি বলেন, ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন।

গোলাপগঞ্জের স্থানীয়রা জানিয়েছেন, পৌর এলাকার ঘোগারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু সাংবাদিকদের বলেন, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন প্রবাসী এক মাওলানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।