বুধবার , ১ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জের যুবদল নেতা দিলুর দাফন সম্পন্ন

সিলেটের সকাল রিপোর্ট:
নভেম্বর ১, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে অবরোধের সময় পিকেটিংকালে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু আহমদ দিলুর দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বাদ আছর গোলাপগঞ্জ উপজেলার ইলাইগঞ্জ বাজারে জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ মদনগৌরী গ্রামের এলাইছ মিয়ার ছেলে ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে জিলুর লাশ গ্রহণ করেন বিএনপি নেতারা। এসময় মর্গের সামনে উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। পরে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গোলাপগঞ্জ নিয়ে যাওয়া হয়। বাদ আছর গোলাপগঞ্জের ইলাইগঞ্জ বাজারেরর মুক্তা মিয়া মার্কেটের সামনে জিলুর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিপুল সংখ্যক লোক অংশ নেন। পরে তার গ্রামের বাড়ি দক্ষিণ মদনগৌরীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধ চলাকালে দক্ষিণ সুরমার লালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে পিকেটিং করছিলেন জিলুসহ যুবদলের কয়েকজন নেতাকর্মী। এসময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেলযোগে যুবদল নেতাকর্মীরা পালানোর চেষ্টা করেন। পালানোর সময় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন জিলু। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১টার দিকে তিনি মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।