সিলেটের গোয়াইনঘাটে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার পূর্ব জাফলংয়ের বাবুলের জুম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রমজান মিয়ার ছেলে শাহিনুর মিয়া, একই উপজেলার মৃত নুরুল হকের ছেলে হেলু মিয়া, মৃত আব্দুল মালিকের ছেলে জিয়াউল হক, মৃত নুর হোসেনের ছেলে আবু তাহের ও গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের রহম আলীর ছেলে শাহজাহান মিয়া।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির ও এএসআই সাদ্দাম হোসেন উপজেলার জাফলংয়ের বাবুলের জুম এলাকায় অভিযান পরিচালনা করে সুলেমান মিয়া চেয়ারম্যানের চায়ের দোকান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জনকে জুয়া মামলায় আটক করে।
এবিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, গোয়াইনঘাট থানা পুলিশের আভিযানিক দল এসব অপরাধীকে জাফলং থেকে গ্রেফতারে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে জোয়া আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
