শুক্রবার , ২২ মে ২০২৬, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

খালের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি ::
মে ২২, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) বেলা ২টার দিকে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখাঁ গ্রামের রাহুরখালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

মারা যাওয়া শিশুরা হলেন—শিকারখাঁ গ্রামের সালেহ আহমদের ছেলে মুন্না (৭) ও কবির আহমদের মেয়ে রাফা (৬)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে মুন্না ও রাফা বাড়ির পাশে রাহুর খালের কাছাকাছি খেলা করছিল। খেলার ছলে অসাবধানতাবশত তারা খালের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছু সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে খালের পানি থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে সিলেট নগরীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি বিকেল পর্যন্ত পুলিশকে জানায়নি।

এদিকে ফুটফুটে দুই শিশুর এমন আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাঁদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শিকারখাঁ গ্রামের বাতাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।