রবিবার , ২০ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত

ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২০, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সীমান্তে ভারতের খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। রোববার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের তুরুং এলাকার ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- তুরুং গ্রামের বাবলু কন্দজানির ছেলে সুমন কন্দজানি (২৩) ও সুলেমান মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, রোববার দুপুর সাড়ে ১১ টার দিকে সুমন ও জয়নাল কমলা ও সুপারি আনতে ভারতে যান। তখন তারা ১২৬০ পিলারের ভারতের অভ্যন্তরে গেলে ভারতের রেতুয়া নামক স্থান থেকে ভারতীয় খাসিয়া গুলি করলে গুলিবিদ্ধ হয়ে আহত হন তারা দুজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেটের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেন।

৪৮ বিজিবির দমদমা ক্যাম্পের কমান্ডার জানান, আমরাও লোকমুখে শুনেছি। আমি বিএসএফকে জানিয়েছিলাম, তারা অস্বীকার করেছেন। তারা বলেছেন হয়তো খাসিয়া গুলি করতে পারে। খাসিয়া মানুষ দেখলেই এমনে গুলি করে। পরে আমরা যে দুটো নাম শুনেছিলাম, তাদের বিষয়ে খোঁজ নিয়ে দেখলাম এর সত্যতা নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।