কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি মো. হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোছাপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঠান্ডা স্যার, সাবেক সভাপতি হুমায়ুন কবির মুছব্বির, সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু, সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক বাসারাত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াদ আলী, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, সাংবাদিক আবুল হোসেন, আবিদুর রহমান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, কোছাপের সহসভাপতি শাহ আলম স্বাধীন, ওমর আলী, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বক্স, প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ-প্রচার সম্পাদক লব চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক জুনায়েদ ইভান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সুরঞ্জিত সেন, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক নূর আহমদ, ইছাকলস ইউনিয়নের সরওয়ার হোসেন প্রমুখ।
