শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৮
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের মেধাবৃত্তি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ১০, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়। এতে উপজেলার ৪র্থ ও ৭ম শ্রেণির ৩৭৪জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪র্থ শ্রেণির ২’শ ও ৭ম শ্রেণির ১৭৪জন পরিক্ষার্থী ছিল।

বিপুল উৎসাহ উদ্দীপনায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করেন। কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এ পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দ্বায়িত্ব পালন করেন ভাটরাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কোছাপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের বর্তমান সভাপতি হেলাল আহমদ ও সাধারণ সম্পাদক মারজান উদ্দিন।

কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান সিলেট জেলা পরিষদের সদস্য ও কোম্পানীগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি অ্যাডভোকেট আজমল আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কোছাপের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়, কোছাপের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর রায়, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান চৌধুরী, কোছাপের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, রুপক চন্দ্র দাস, সাংবাদিক আবুল হোসেন, আবিদুর রহমান, তারিকুল ইসলাম, আব্দুল জলিল, ফখর উদ্দিন, সোহরাব আহমদ, আব্দুল হান্নান, কোম্পানীগঞ্জ ফটোগ্রাফি সোসাইটির সভাপতি শরীফ উদ্দিন, সদস্য রায়হান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ-সভাপতি শাহ আলম স্বাধীন, ওমর আলী, এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আপন তাহসান, রুবেল মিয়া, তুহিন আহমদ বক্স, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ-প্রচার সম্পাদক লব চন্দ্র দাস, সহ কোষাধ্যক্ষ জাফর রানা, দপ্তর সম্পাদক মইনুল হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সুরঞ্জিত সরকার, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক সাজ্জাদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক শাহীন আলম, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এবাদুর রহমান সুমন, কার্যকরী সদস্য  ডা. আব্দুল আউয়াল, নাজমুল ইসলাম ও শাখা কমিটির সেলিম, সারওয়ার, সায়মন, কবির, শাকিল, হাসনাত, মামুন,রাসেল, হাবিব, তামিম, নুর আহমদ, নবী, লুৎফুর, এমদাদ. ওমর, শাহীন প্রমুখ।

কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এ অংশগ্রহণকারী ভাটরাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী তামান্না জান্নাত ফারিহা বলেন, বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুবই আনন্দিত। পরীক্ষা ভালো হয়েছে। আশা করি বৃত্তি পাবো।

কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এ অংশগ্রহণকারী তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রওনক জান্নাত জারার অভিভাবক শিক্ষক রিপন আহমদ বলেন, কোছাপের মেধাবৃত্তি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এরকম প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা যাচাইয়ের সুযোগ পায় ও পড়ালেখায় আগ্রহী থাকে।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ ও মারজান উদ্দিন জানান, ১৯৮৫ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই এই বৃত্তি পরীক্ষা চালু রয়েছে। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। তাদের সহযোগিতা ও কল্যাণের লক্ষ্য আমাদের কার্যক্রম চলমান থাকবে। যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে। সকলের অংশগ্রহণেই সুষ্ঠু ও সুন্দরভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কোছাপ মেধাবৃত্তি-২০২৩ এ পরীক্ষা নিয়ন্ত্রক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার) বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই কোছাপ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই বৃত্তি পরীক্ষা আয়োজনের মধ্যে দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ করে দিয়েছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তুমুল সাড়া জাগিয়েছে। আশা করি পূর্বের ন্যায় এর দ্বারা অব্যাহত রাখবে কোছাপ।

১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার আদায়ে কাজ করার লক্ষ্যে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়।  প্রতিষ্ঠালগ্ন থেকেই কোছাপ মেধাবৃত্তি চালু রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।