সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি কালা, সম্পাদক জুয়েল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি পদে মো. কালা মিয়া ও সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল আহমেদ পুন:নির্বাচিত হয়েছেন। গত শনিবার উপজেলার ৪৮ জন কন্ট্রাক্টর গোপন ব্যালটের মাধ্যমে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করেন। এছাড়া নতুন কমিটিতে মো. আলী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এর আগে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা এলজিইডি কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হোসেন তোফা।

কোম্পানীগঞ্জ শাখা সভাপতি মো. কালা মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক মো. জুয়েল আহমদ ও মো. এখলাছুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখা প্রধান উপদেষ্টা শিব্রবত ভৌমিক, উপদেষ্টা বাবু রাখল চন্দ্র দে, সিনিয়র সহ সভাপতি শামিম আহমদ, সহ সভাপতি এনায়েত আহমদ মনি, সহ সাধারণ সম্পাদক শাকিল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক অলি চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান।

কোম্পানীগঞ্জের কন্ট্রাক্টরদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হাজী মো. বিল্লাত আলী, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মেম্বার, হুমায়ুন কবির মুছাব্বির, মো. শামসুল আলম, মো. আইন উল্লাহ,  মো. সোনা মিয়া, মো. আব্দুল আলী, মো. আনোয়ার শামিম, মো. এলাইছ আহমদ, ছাত্রনেতা আদনান সোহাগ, সিদ্দিকী আবুল আলা প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শুয়াইব আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।