মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন : সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফখর উদ্দিন
এপ্রিল ২৩, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন দাখিলকারি ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া চেয়ারম্যান পদের ৩ প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন ও ব্যবসায়ী আবুল মনসুর মো. রশিদ আহমদ।

মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া ভাইস চেয়ারম্যান পদের ৫ প্রার্থীরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক ইকবাল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন বৈধ ঘোষনা হওয়া প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও দু’বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, মনোয়ারা বেগম ও ফাতিমা আক্তার।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে সকলের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মোহাম্মদ মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ।

আগামী ২১ মে অনুষ্ঠিতব্য কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ছয়টি ইউনিয়নে নারী-পুরুষ মিলিয়ে ১ লক্ষ ১৭ হাজার ৭১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে থেকে উপজেলার আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।